আটলান্টিক থেকে ধেয়ে আসছে ভয়ংকর ঘুর্ণিঝড়


গত নয় বছরের মধ্যে আটলান্টিক মহাসাগরের সবচেয়ে শক্তিশালী ঘুর্ণিঝড় এখন ধেয়ে আসছে ক্যারিবিয় দ্বীপ জ্যামাইকার দিকে। কিউবা এবং হাইতির কিছু অংশেও এই ঘুর্ণিঝড় আঘাত হানতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, এই ঘুর্ণিঝড়ে বাতাসের গতি এখন ঘন্টায় ২৬০ কিলোমিটার। এরকম তীব্র ঝড়ে ঘরবাড়ি উড়ে যেতে পারে। ‘হারিকেন ম্যাথিউ’কে এখন তীব্রতার দিক থেকে ‘ক্যাটাগরি ফাইভ’ বলে বর্ণনা করা হচ্ছে। ক্যাটাগরি ফাইভ হারিকেন হচ্ছে সবচেয়ে তীব্র মাত্রার ঘুর্ণিঝড়।
ঘুর্ণিঝড়ের প্রস্তুতির জন্য জ্যামাইকার প্রধানমন্ত্রী পার্লামেন্টের জরুরী অধিবেশন ডেকেছেন। এই ঘুর্ণিঝড় সোমবার নাগাদ স্থলভাগে আঘাত হানবে বলে মনে করা হচ্ছে।
ঘুর্ণিঝড়ের আশংকায় জ্যামাইকার লোকজন জরুরী খাবার এবং রসদপদ কিনে মওজুদ করার জন্য সুপারমার্কেটগুলোতে ভিড় করেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













