আট শিশু সহ ১২জন শরণার্থীর দেহ উদ্ধার
আজিয়ান সাগরে ফের উদ্ধার হল শরণার্থীদের দেহ। তুর্কি থেকে গ্রীস যাওয়ার পথে নৌকাডুবিতেই তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তুর্কির নৌসেনাবাহিনী। বুধবার গ্রীসের সামোস দ্বীপপুঞ্জের কাছে এই ১২ জনের দেহ উদ্ধার করা হয়েছে। দের মধ্যে আট জন শিশু।
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অস্থিরতার জন্য দেশান্তরিত হতে হচ্ছে বহু মানুষকে। সেই কারণেই অনেকে তুর্কি পেরিয়ে আজিয়ান সাগরের মাধ্যমে প্রবেশ করছেন গ্রীসে। সম্প্রতি ২০জনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাদের খোজেই সাগরে তল্লাশি চালায় গ্রীসের নৌবাহিনী। সেই তল্লাশিতেই এই ১২জনকে উদ্ধার করা হয়েছে। এখনও আট জনের কোনও খোঁজ মেলেনি। রাষ্ট্রসঙ্ঘের হিসেব অনুযায়ী গত এক বছরে গ্রীসে প্রায় ৫০হাজার জন দেশান্তরিত হয়েছেন। এদের মধ্যে ২০০ জন যাত্রাপথেই প্রাণ হারিয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













