মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আবারও অর্ধশতাধিক আ’লীগ নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বগারড়পাড় গ্রামের অর্ধশতাধিক আওয়ামীলীগ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে। মঙ্গলবার বিকেলে অনাঢ়ম্বর এক অনুষ্ঠানে বগাড়পাড় এলাকায় এ যোগদান সভা অনুষ্ঠিত হয়। যোগদান অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সরিষাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীম।

উপজেলা বিএনপির সহ সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে যোগদান সভায় বক্তব্য রাখেন পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মামুনুর রশীদ ফকির, সাধারণ সম্পাদক আঃ মজিদ, উপজেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, খলিলুর রহমান, ফজলুর রহমান প্রমূখ। সভায় বগাড়পাড় গ্রামের আমজাদ হোসেনের নেতৃত্বে আওয়ামীলীগের তৃনমূল পর্যায়ের আঃ আজিজ, আজমত আলী, নাছির, হাসেন আলী, হাতম আলী, নাজিম উদ্দিন, নজরুল ইসলাম, মোজাম্মেল হক, মহু মিয়া, জয়নাল আবেদীনসহ অর্ধশতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিক ভাবে বিএনপিতে যোগদান করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি ও সরিষাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীম এবং উপজেলা বিএনপির সহ সভাপতি এম এ জলিল নবাগতদের হাতে রজনিগন্ধ্যা এবং গলায় মালা পড়িয়ে বিএনপিতে বরণ করে নেন। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা সৃষ্টি হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী