সোমবার, জুন ২৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আবার খুলছে বিতর্কিত ড্যান্স বার (ভিডিওসহ)

ভারতের মহারাষ্ট্র রাজ্য এবং এর রাজধানী মুম্বাইয়ে ড্যান্স বার বন্ধ রাখার ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল তা স্থগিত করেছে দেশটির সুপ্রিম কোর্ট। ফলে নতুন করে এসব বার খুলতে যাচ্ছে।

প্রসঙ্গত, ২০০৫ সালে মহারাষ্ট্র সরকার প্রথম বার বন্ধের আইন পাস করে। অভিযোগ করা হয়, এসব বারের কারণে তরুণ সমাজ দুর্নীতি ও অপরাধে জড়িয়ে পড়ছে। সেইসঙ্গে পতিতাবৃত্তির প্রসার ঘটছে। কিন্তু ২০০৬ সালে হাইকোর্ট ওই আইনকে অবৈধ ঘোষণা করে।

এরপর মহারাষ্ট্র সরকার সুপ্রিম কোর্টে আপিল করে। তখন আদালত পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত বারগুলো বন্ধ রাখার নির্দেশ দেয়। ২০১৩ সালে সুপ্রিম কোর্ট বারগুলো খোলার অনুমতি দেয়। মহারাষ্ট্র সরকার গত বছর আবারও আগের আইন সংশোধন করে বারগুলো বন্ধ করে দেয়।

কিন্তু বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভারতের সুপ্রিম কোর্ট মহারাষ্ট্র সরকারের আইন আবারও বাতিল করে। সেইসঙ্গে বারগুলো পুনরায় খোলার অনুমতি দেয়। তবে সর্বশেষ নির্দেশনায় আদালত বলেছে, ড্যান্স বারে কোনো অশ্লীল ঘটনা ঘটলে তা নিয়ন্ত্রণ করবে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, নিষেধাজ্ঞা আরোপের আগে রাজ্যের প্রায় ১৪শ ড্যান্স বারে এক লাখের বেশি নারীর কর্মসংস্থান হয়েছিল।
https://youtu.be/fN2u7jxxq7U

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প