আমরা ভ্যালেন্টাইনস ডে-ই করব? আজকের বিশেষ দিনটা ফাউ!
সস্তার চিনা জিনিস কেনেন হয়তো কখনও সখনও। কিন্তু দিব্যি জানেন, তাতে ‘নো গ্যারান্টি’। এই আছে। যে কোনও সময়ে নেই। চিনাদের প্রেমও কি সেরকমই? আজ হল। কাল গেল! আজ প্রেম হবে, হচ্ছে, কাল প্রেম কাই পোচে!
সে যাই হোক, আজ মানে ১১ নভেম্বর চিনাদের কাছে বিশেষ দিন। বলতে পারেন চিনা তরুণ-তরুণীদের কাছে খুব অপেক্ষার দিন। কারণ, আজ চিনাদের সিঙ্গলস ডে বা ব্যাচেলার’স ডে। আর জীবনে কেই বা একা থাকতে চায়!
তাই আজকের দিনটা নতুন সঙ্গী খোঁজার দিন। নতুন সঙ্গীকে পছন্দ হলে চুটিয়ে ডেটিং। আর অপছন্দ হলে? কী আবার, পরের সঙ্গীকে পরখ করে নেওয়া সময় থাকতে থাকতেই।
আমরা মানে ভারত তো চিনাদের কত কিছুই নকল করে। ব্যবহার করে।
তাহলে ১১ মানে একটা সিঙ্গল আর একটা সিঙ্গল অর্থাত্, ডাবল হওয়ার চেষ্টা করবে না কেন! আমাদের দেশের তরুণ তরুণীরাও ভেবে দেখতে পারে। ভ্যালেন্টাইনস ডে থাকুক। সঙ্গে ১১ নভেম্বরটা থাকলেও কিন্তু জমে যাবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













