বুধবার, জুলাই ১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘আমাদের দুই বোনকে বেঁধে পালা করে ধর্ষণ করেছে সেনা সদস্যরা’

বিছানার সঙ্গে ওরা আমাদের দুই বোনকে বেঁধে রেখেছিল। এরপর একজন একজন করে সেনা এসে আমাদের ধর্ষণ করেছে।’

সেনা-অত্যাচারের বিবরণ দিতে গিয়ে এ কথা জানান মিয়ানমার থেকে পালিয়ে আসা বছর কুড়ির ছিন্নমূল রোহিঙ্গা যুবতী হাবিবা। এসময় পাশে বসা ছিলো তার আরও দুই ভাই-বোন, তারাও সেনা-অত্যাচারের সাক্ষী।

বাংলাদেশের টেকনাফে আরও অনেক রোহিঙ্গা শরণার্থীর সঙ্গেই এখন ঠাঁই হয়েছে মিয়ানমার থেকে কোনওক্রমে পালিয়ে আসা এই দুই বোনের।

হাবিবার ছোট বোন সামিরার বয়স ১৮। সে জানাল ‘মিয়ানমারের উদাং গ্রামে আমাদের বাড়ি ছিল। একদিন সেই বাড়িতেই হানা দিল সেনা সদস্যরা। দুই বোনকে উপর্যুপরি ওরা ধর্ষণ করল। যাওয়ার আগে আমাদের ঘরটাতেও ওরা আগুন দিল।’

তার আরও আগে হাবিবাদের বাবাকে হত্যা করে, তাদের মাথার উপর থেকে ছাতাটাই কেড়ে নেয় মায়ানমার সেনা।

হাবিবা, সামিরা ব্যতিক্রম নয়। এই দুই বোনের মতো রোজ আরও অনেক রোহিঙ্গা কিশোরী-যুবতী ধর্ষিত হচ্ছে। বাধা দিলে নৃশংস ভাবে মেরে ফেলে চলে যাচ্ছে সেনারা। জ্বালিয়ে দেওয়া হচ্ছে বাড়িঘর।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প