রবিবার, অক্টোবর ১১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘আমি চুনকার মেয়ে, ভাঙবো তবু মচকাবো না’

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়ন নিয়ে বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াত আইভী বলেছেন, ‘আমি চুনকার মেয়ে। ভাঙবো, তবু মচকাবো না।’

তিনি দাবি করেছেন, ‘নারায়ণগঞ্জের একটি পরিবারের নেতৃত্বে তৃণমূলের নামে সার্কিট হাউজে যে গোপন বৈঠক হয়েছে তা প্রধানমন্ত্রী জানেন।’

শুক্রবার নারায়ণগঞ্জ বন্দরের মদনগঞ্জে প্রবীণ আওয়ামী লীগ নেতা মরহুম আবদুল হক মাদবরের বাড়িতে তার পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে উপস্থিত জনতার উদ্দেশে আইভী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দলীয় মনোনয়ন আমিই পাব। নৌকার মালিক প্রধানমন্ত্রী। তিনি আমাকেই নৌকা দেবেন এবং আমি নৌকার মান রাখবো।’

পরে বন্দরের নবীগঞ্জে ঐতিহাসিক কদম রসুল দরগাহ শরীফে মিলাদ মাহফিলের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি। বিপুল সংখ্য কর্মী নিয়ে তিনি জুমার আগে কদম রসুল দরগাহ শরীফে আসেন।

এ সময় বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খুরশিদ আলম সাগর, যুবলীগ নেতা আবু সুফিয়ান, কামরুল হুদা বাবু, শুক্কুর প্রধান, অ্যাডভোকেট শাখওয়াত হোসেন উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী