বুধবার, জুন ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আর্জেন্টিনায় রোজা ৯ ঘণ্টা, ডেনমার্কে ২১

বিশ্বব্যাপি পবিত্র রমজান মাস শুরু হয়েছে। কিন্তু বিভিন্ন দেশে উপবাসের সময়ে ভিন্নতা দেখা গেছে। সারাবিশ্বে রোজা পালনে কোন দেশ কত ঘণ্টা উপবাস থাকছেন তারই একটি চিত্র তুলে ধরেছে আরব আমিরাতের জাতীয় দৈনিক খালিজ টাইমস।

এতে বলা হয়েছে, সবচেয়ে দীর্ঘসময় উপবাস থাকতে হচ্ছে সুইডেন ও ডেনমার্কের মুসলিমদেরকে। এদিকে, সবচেয়ে কম সময় উপবাস থাকছেন আজেন্টিনা ও অস্ট্রেলিয়ার মুসিলমরা। এই দুই দেশে মাত্র ১০ ঘণ্টা উপবাস থাকতে হচ্ছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক; কোন দেশের মুসলিমরা রোজায় কত ঘণ্টা উপবাস থাকছেন…

এক, ডেনমার্ক : এই দেশের মুসলিমরা সবচেয়ে বেশি সময় ধরে উপবাস থেকে রোজা পালন করছেন। সেহরি খাওয়ার পর থেকে ইফতারি পর্যন্ত মোট ২১ ঘণ্টা উপবাস থাকতে হয় দেশটিতে থাকা মুসলিমদের।

দুই, আইসল্যান্ড, সুইডেন ও নরওয়ে : উপবাসের দিক থেকে দুই নম্বরে থাকা এই তিন দেশের মুসলিমদেরকে ২০ ঘণ্টা উপবাস থাকতে হয়।

তিন, নেদারল্যান্ড ও বেলজিয়াম : এই দুই দেশে সাড়ে ১৮ ঘণ্টা রোজা রাখতে হয়। এরপরেই আছে স্পেন (১৭ ঘণ্টা), জার্মানিতে সাড়ে ১৬ ঘণ্টা উপবাস থাকতে হয়। গত ৩০ বছরের মধ্যে ইংল্যান্ডের বিভিন্ন এলাকায় ১৬ থেকে ১৯ ঘণ্টা পর্যন্ত রোজা রাখতে হচ্ছে। যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ইতালিতে উপবাস ১৬ ঘণ্টা।

চার, মধ্যপ্রাচ্য : সংযুক্ত আরব আমিরাতে ১৫ ঘণ্টা, মিসরে ১৬ ঘণ্টা, ফিলিস্তিনে ১৫ ঘণ্টা রোজা পালন করতে হচ্ছে। ইয়েমেনের মুসলিমরা ১৪ ঘণ্টা ৫০ মিনিট, কাতারের ১৪ ঘণ্টা ৪০ মিনিট, কুয়েত, ইরাক, জর্ডান, আলজেরিয়া, মরক্কো, লিবিয়া, সুদানে ১৪ ঘণ্টা উপবাস থাকছেন। সৌদি আরবে ১৫ ঘণ্টা।

পাঁচ, এশিয়া : পাকিস্তানে ১৫ থেকে ১৬ ঘণ্টা রোজা পালন করতে হচ্ছে, বাংলাদেশের মুসলিমরা ১৫ ঘণ্টা উপবাস থাকছেন। ভারতে স্থানভেদে ১৪ থেকে ১৬ ঘণ্টা।

ছয়, আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়া : সবচেয়ে কম সময় রোজা রাখা হচ্ছে এই দুই দেশে। আজেন্টিনায় সাড়ে ৯ ঘণ্টা ও অস্ট্রেলিয়ায় ১০ ঘণ্টা, ব্রাজিলে ১১ ঘণ্টা রোজা রাখছেন মুসলিমরা।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প