আর এ গণি পরিবারকে সমবেদনা জানাবেন খালেদা জিয়া
দলের স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণির মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শনিবার রাত নয়টার দিকে রাজধানীর ধানমণ্ডির ১৯ নম্বর সড়কে আর এ গনির বাসায় তার পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে যাবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।
রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে মারা যান আর এ গণি। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তৃতীয় জানাজা শেষে শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটে বনানী করবস্থানে স্ত্রীর কবরের পাশে দাফন করা হয়ে তাকে।
মৃত্যুকালে আর এ গণির বয়স হয়েছিল ৯১ বছর। তার তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













