সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আ’লীগ স্বাধীনতা যুদ্ধ করেনি: আব্বাস

আওয়ামী লীগ একাত্তোরে স্বাধীনতা যুদ্ধ করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রোববার বিকেলে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দলটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আলোচনা সভা পরিচালনা করেন সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধ করেনি। তারা মুক্তিযুদ্ধের ইতিহাস মানুষের কাছে শুনেছে। আওয়ামী লীগ দীর্ঘদিন থেকে বাকশালে ছিল।

আওয়ামী লীগের অন্যায়-অত্যাচার প্রতিরোধ করতেই বিএনপির সৃষ্টি হয়েছে-এ দাবি করে তিনি বলেন, শহীদ জিয়ার নাম শুনলেই আওয়ামী লীগের ঘাত্রদাহ হয়। কারণ তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। জিয়াউর রহমান শহীদ না হলে আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পেত না।

আন্দোলনে বিএনপির নেতাকর্মীরা রাজপথে আন্দোলন করেছিল দাবি করে তিনি বলেন, বলতে পারেন, আমরা সফল হইনি। ২০ হাজারের বেশি মামলায় লক্ষাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। গ্রেফতার করে জেলখানা ভরে ফেলেছে।

বিএনপি আছে এবং থাকবে জানিয়ে তিনি আরও বলেন, আমাদের সভা-সমাবেশ ও মিছিল করতে দেয়া হয় না। অনুমতি লাগবে, অনুমতি নিতে গেলে দেয় না। এটা সরকারের স্বৈরাচারি মনোভাব।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ, ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. মোস্তাহিদুর রহমান, সাংবাদিক মাহবুব উল্লাহ, সাবেক ছাত্রমৈত্রীর সভাপতি আতাউর রহমান ঢালি প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী