আলেপ্পোয় বিমান হামলায় নিহত অন্তত ৮১


সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পোতে রুশ ও সিরীয় বিমান হামলায় অন্তত ৮১ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। বুধবার এই হামলা চালানো হয়। খবর আল-জাজিরার।
উদ্ধার কাজে নিয়োজিত আলেপ্পোভিত্তিক সংগঠন হোয়াইট হেলমেটসের মুখপাত্র ইব্রাহিম আবু লেথ আল-জাজিরাকে বলেছেন, ধ্বংসস্তুপের ভিতর থেকে এখনো মানুষজনকে উদ্ধার করা হচ্ছে।
আলেপ্পোর ফেরদৌসেই কেবল ৪৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইব্রাহিম। ফরিদা নামে সেখানকার এক চিকিৎসক জানিয়েছেন, কী লক্ষ্য করে যে হামলা চলছিল তা পরিষ্কার নয়।
সিরীয় সেনাবাহিনীর পক্ষ থেকে গত সপ্তাহে বলা হয়েছিল তারা আলেপ্পো থেকে মানুষদের বেরিয়ে যাওয়ার সুযোগ দেবে। তবে পরিস্থিতি সেরকম হয়নি বলে উঠে এসেছে আল-জাজিরার প্রতিবেদনে।
সিরিয়ায় শান্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার আলোচনা স্থগিতের ঘোষণার পরপরই এ হামলা চালানো হলো।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













