শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ইউপি নির্বাচনে আ.লীগের প্রার্থী দেবে স্থানীয় সভাপতি-সম্পাদকরা

দলীয় প্রতীকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী নির্বাচন করবে সংশ্লিষ্ট জেলা, উপজেলা এবং ইউনিয়ন পরিষদ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা। মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার/ পৌরসভা নির্বাচন মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভা শেষে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ সাংবাদিকদের বলেন, ‘আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী নির্বাচন করবে সংশ্লিষ্ট জেলা, উপজেলা এবং ইউনিয়ন পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদকদের নিয়ে গঠিত ৬ সদস্যের কমিটি। তাদের নির্বাচিত প্রার্থীকে কেন্দ্র থেকে মনোনয়ন দেয়া হবে। তারা প্রার্থী দিতে ব্যর্থ হলে কেন্দ্র থেকে মনোনয়ন দেয়া হবে।’

ভোট হতে যাওয়া স্থগিত দুই পৌরসভায় হাজি আব্দুল লতিফ ও বাদল কৃষ্ণ দেবনাথকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়েছে বলেও তিনি জানান।

এদিকে ধাপে ধাপে সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের কথা জানিয়ে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেছেন, মার্চের শেষ দিকে ইউপি নির্বাচন করতে হবে তাদের। ওই নির্বাচনের জন্য ফেব্রুয়ারিতে তফসিল ঘোষণারও ইঙ্গিত মিলেছে তার কথায়।

৩০ ডিসেম্বরের পৌরসভা নির্বাচনের মতো আইন অনুযায়ী এই নির্বাচনেও দলীয়-নির্দলীয় দুই প্রক্রিয়াই থাকছে, অর্থাৎ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীরা লড়বেন দলের প্রতীক নিয়ে আর সদস্যপদের জন্য প্রার্থীরা লড়বেন নির্দলীয় প্রতীকে। সে মোতাবেক বিধিমালা চূড়ান্ত করা হচ্ছে বলেও জানিয়েছেন শাহ নেওয়াজ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী