ইচ্ছামতো জাতীয় সঙ্গীত গাইলেই কারাদণ্ড


জাতীয় সঙ্গীতের অবমাননা অপরাধ হিসেবে গণ্য করতে নির্দেশ দিয়েছে রাশিয়ার সুপ্রিম কোর্ট। নতুন এই আইনে বলা হয়েছে, ইচ্ছাকৃতভাবে কেউ যদি জাতীয় সঙ্গীতের শব্দ এবং সুর বিকৃত করে কোনো অনুষ্ঠানে, ইন্টারনেটে বা সোশ্যাল মিডিয়াতে পরিবেশন করে তাহলে তার এক বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
এতদিন পর্যন্ত দেশটিতে জাতীয় সঙ্গীত বিকৃত করে গাইলে শুধুমাত্র জরিমানা করা হত। জরিমানার পরিমাণ ৪৫ ডলার থেকে দুই হাজার ২০০ ডলার। এখন এর সঙ্গে যুক্ত হলো কারাদণ্ডের বিধান।
দুজন সরকারদলীয় এমপি এই বিলটি সংসদে তোলেন। গত ৮ এপ্রিল রাশিয়ার দখল করে নেয়া ভূখণ্ড ক্রিমিয়াতে এক সরকারি অনুষ্ঠানে রুশ জাতীয় সঙ্গীত গাওয়ার ঘটনা থেকে এই আইন প্রণয়নের সূচনা। টিভি স্ক্রিনে প্রচারিত জাতীয় সঙ্গীতের সুরের সঙ্গে ব্যঙ্গাত্মক কয়েকটি শব্দ ঢুকিয়ে দেয়া হয়েছিলো যা নিয়ে সরকারের মধ্যে ক্ষোভ তৈরি হয়ে। পুলিশ অবশ্য পরে বলে, ভিডিও এডিটর না বুঝেই ইন্টারনেট থেকে শব্দগুলো ঢুকিয়েছিলেন। ইগর ত্রুনভ নামে একজন আইনজীবী এই বিলের বিরোধীতা করে আদালতে গিয়েছিলেন। কিন্তু রাশিয়ার সুপ্রিম কোর্ট তার আপত্তি আমলে নেয়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













