বুধবার, জুন ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ইতিহাসে এই প্রথম যুদ্ধজাহাজ থেকে বিমান হামলা চালাল রাশিয়া

ভূমধ্যসাগরে ঘাঁটি গেড়ে থাকা রাশিয়ার বিমানবাহী যুদ্ধজাহাজ থেকে প্রথমবারের মতো সিরিয়ায় আইএসের ওপর বিমান হামলা চালানো হয়েছে। অ্যাডমিরাল কুজনেৎসভ রণতরী থেকে কয়েকটি রুশ বোমারু বিমান সিরিয়ার হোমস ও ইদলিব প্রদেশে আইএসআইয়ের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়।

কৃষ্ণসাগর তীরবর্তী অবকাশযাপন কেন্দ্র সোচিতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের সময় এমনটাই ঘোষণা দেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। তিনি জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় আমরা গুরুত্বপূর্ণ একটি অভিযান শুরু করি এবং ইদলিব ও হোমস প্রদেশে আইএস জঙ্গিদের ঘাঁটিতে ব্যাপকভাবে হামলা চালাই।” তিনি বলেন, “আমাদের নৌবাহিনীর ইতিহাসে একমাত্র বিমানবাহী রণতরী অ্যাডেমিরাল কুজনেৎসভ এই অভিযানে অংশ নেয়।” রুশ প্রতিরক্ষামন্ত্রী জানান, রাশিয়ান বোমারু বিমানগুলো জঙ্গিদের গোলাবারুদের ডিপো, প্রশিক্ষণ কেন্দ্র ও অস্ত্রাগারে হামলা চালায় যেগুলো জঙ্গিদের সিরিয়ার বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ব্যবহার করে আসছে।

গত মাসে আর্কটিক মহাসাগর থেকে অ্যাডমিরাল কুজনেৎসভকে ভূমধ্যসাগরে মোতায়েন করা হয়। এর সঙ্গে যোগ দিয়েছে আরও প্রায় ১০টি জাহাজ। এদিকে, সিরিয়ার বিমানবাহিনীও আলেপ্পোয় জঙ্গিদেরর অবস্থানে বিমান হামলা চালিয়েছে। এতে আলেপ্পোয় জঙ্গিদের সরবরাহ ডিপো ধ্বংস হয়। গত ১৮ অক্টোবর থেকে আলেপ্পো শহরে রাশিয়া ও সিরিয়া বিমান হামলা বন্ধ রেখেছিল। এরপর আজ প্রথম এই বিমান হামলার কথা নিশ্চিত করল সিরিয়ার একটি বিশেষ সূত্র।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প