বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘ইতিহাস বিকৃতি’ রোধে আইন করতে চায় সরকার

বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও এই সংশ্লিষ্ট ‘ইতিহাস বিকৃতি’ রোধে আইন করার কথা ভাবছে সরকার। আইনমন্ত্রী আনিসুল হক এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা পেলেই এই বিষয়টি নিয়ে কাজ শুরু করবে আইন মন্ত্রণালয়।

আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবন চত্বরে বাংলাদেশ আইন সমিতির ৩০তম বার্ষিক সম্মেলন শেষে সাংবাদিকদের কাছে আই্নমন্ত্রী আনিসুল হক এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধ নিয়ে সম্প্রতি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মন্তব্যের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘এটা একটা নীতিনির্ধারণী ব্যাপার। এটা আমার ব্যক্তিগত ব্যাপার না যে আমি একটা ডিসিশন দিয়ে দেব। এ রকম একটা দাবি উঠেছে। এই সরকার হচ্ছে জনগণের সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছেন জনগণের মানুষ। তিনি নিশ্চয়ই এটা বিবেচনা করবেন। বিবেচনার পরেই আমি কোনো বক্তব্য রাখতে পারব।’

এই আইনের বিষয়ে আইন কমিশন যদি সুপারিশ করে তবে সরকার অবশ্যই সেটা বিবেচনা করবে বলেও জানান আইনমন্ত্রী।

কেউ যদি স্বাধীনতাবিরোধী বক্তব্য রাখে, স্বাধীনতাযুদ্ধ নিয়ে সন্দেহের কথা বলে বা ইতিহাস বিকৃত করার চেষ্টা করে তাহলে এর বিরুদ্ধে আইনজীবীদের শক্ত প্রতিবাদ করার আহ্বান জানান মন্ত্রী।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে