ইন্দোনেশিয়ায় ৫৪ জন যাত্রীবাহী নিখোঁজ বিমানের সবাই নিহত
রোববার ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশের উপর দিয়ে যাওয়ার সময় একটি যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়েছে। বিমানে ৫৪ জন যাত্রির সবাই নিহত হন।
ইন্দোনেশিয়ার কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, জয়পুরার সেন্তানি বিমানবন্দর থেকে দক্ষিণাঞ্চলীয় ওকসিবিলে যাওয়ার পথে স্থানীয় সময় রোববার বিকেল ৩টার দিকে বিমানটির সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়।
বিবিসি’র অনলাইন প্রতিবেদনে বলা হয়, ত্রিগানা এয়ারের এটিআর-৪২ টার্বোপ্রপ বিমানটিতে ৪৪ জন প্রাপ্তবয়স্ক যাত্রী, পাঁচটি শিশু ও পাঁচজন ক্রু ছিলেন।
এর আগে, গত জুলাই মাসে ইন্দোনেশিয়ার সুমাত্রা প্রদেশের দক্ষিণ দ্বীপে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৩০ সামরিক ও বেসামরিক লোক নিহত হয়।
সূত্র : বিবিসি
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













