বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ইফতার পার্টিতে যান না মোদি

প্রধানমন্ত্রী পদে দায়িত্ব নেয়ার পর কেটে গেছে দু’বছর। এর মাঝে একাধিকবার বিদেশ সফর করেছেন নরেন্দ্র মোদি। দেশেও বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়েছেন। কিন্তু, একবারও ইফতার পার্টিতে অংশ নেননি। তথ্য জানার অধিকার আইন থেকে এই তথ্য সামনে এসেছে।

২০১৪ ও ২০১৫ সালে প্রধানমন্ত্রী কতগুলো ইফতার পার্টিতে যোগ দিয়েছেন? এ তথ্যটি জানতে প্রধানমন্ত্রীর দপ্তরে আবেদন করেছিলেন বরেলির আইনজীবী মোহাম্মদ খালিদ জিলানি। তার উত্তরেই জানা যায়, মোদি একবারও ইফতার পার্টিতে যোগ দেননি।

শুধু তাই নয়, প্রধানমন্ত্রী একবারও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কি না তাও জানতে চাওয়া হয়। তবে তার উত্তর এখনো পাওয়া যায়নি। জিলানি বলেন, ‘একবছর হয়ে গেলেও আমি এই নিয়ে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কোনো উত্তর পাইনি। এর থেকে এটাই মনে হচ্ছে যে, প্রধানমন্ত্রী এসব দিনগুলোতে কোনো শুভেচ্ছাবার্তা পাঠাননি।’

এদিকে এর আগে দেশের সব প্রধানমন্ত্রী এমনকী অটলবিহারী বাজপেয়িও ইফতার পার্টির আয়োজন করেছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি একটাও ইফতার পার্টির আয়োজন করেননি। এমনকি গতবছর রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ইফতার পার্টিতেও যোগ দেননি তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প