শনিবার, অক্টোবর ৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ইরাকে ৩৬ জনের ফাঁসি কার্যকর

ইরাকে ৩৬ জঙ্গির ফাঁসি কার্যকর করা হয়েছে রোববার। ২০১৪ সালে দেশটির সেনাবাহিনীতে কর্মরত ১ হাজার ৭০০ সদস্যকে হত্যার দায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত জঙ্গিদের দন্ড কার্যকর করা হলো।

বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

ইরাকে তিকরিতের কাছে যুক্তরাষ্ট্রের সাবেক সেনাঘাঁটি ‘ক্যাম্প স্পেইচার’-এ হামলা চালিয়ে ওইসংখ্যক লোককে হত্যা করে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। এর আগে ইরাকের উত্তরাঞ্চলীয় বিশাল এলাকা দখল করে নিয়ে খিলাফত ঘোষণা করে তারা।

এই হত্যাকান্ডের শিকার অধিকাংশই ছিলেন আধাসামরিক শিয়া যোদ্ধা। তারা আইএসের বিরুদ্ধে যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছিলেন। এ হত্যাকান্ডের বিরুদ্ধে বিশ্বজুড়ে ক্ষোভ দেখা দেয়।

২০১৪ সালে এ হত্যাকান্ডের ছবি ও ভিডিও প্রকাশ করে আইএস। এক বছর পর সেখানে গণকবর খুঁজে পাওয়া যায়। আইএস হটিয়ে ইরাকি বাহিনী তিকরিত ও এর আশপাশ পুনর্দখল করার পর সেখানে গণকববের সন্ধান পাওয়া যায়।

ইরাকের ধিকার প্রদেশের গভর্নরের কার্যালয়ের মুখপাত্র বলেছেন, ‘আজ (রোববার) সকালে নাসিরিয়্যাহ কারাগারে এই ৩৬ আইএস জঙ্গির ফাঁসি কার্যকর করা হয়েছে।’ উল্লেখ্য, ধাকার প্রদেশের রাজধানী নাসিরিয়্যাহ।

মৃত্যুদন্ড কার্যকর হওয়া এ ৩৬ জনের সবাই ইরাকের নাগরিক বলে মনে করা হয়। ফেব্রুয়ারি মাসে তাদের মৃত্যুদন্ড দেওয়া হয়।

আইএসের প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যায়, সেনাদের গাড়িতে তুলে যাচ্ছে জঙ্গিরা। পরে তাদের গাড়ি থেকে নামিয়ে মাথা নিচু করে বসানো হয় এবং গুলি করা হত্যা করা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি