সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ইরানের ওপর থেকে জাপানের অবরোধ প্রত্যাহার

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে জাপান। ছয় জাতির সঙ্গে তেহরানের পরমাণু চুক্তির অংশ হিসেবে টোকিও এ পদক্ষেপ নিল। শুক্রবার ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেয় জাপান।

প্রায় তিন দশক পর পারমাণবিক কর্মসূচি সীমিতকরণের শর্তে গত বছর জুলাইয়ে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর চুক্তি হয়। তেহরান চুক্তির শর্তগুলো পুরোপুরি মেনে চলছে বলে গত ১৬ জানুয়ারি নিশ্চিত করে জাতিসংঘের আনবিক শক্তি সংস্থা। এরপরই ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে শুরু করে পশ্চিমা দেশগুলি।

শুক্রবার সংবাদ সম্মেলনে চিফ কেবিনেট সেক্রেটারি ইয়োশিহিদে সুগা বলেন, ‘ইরানের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক জোরদার এবং ঐতিহ্যগত বন্ধুত্বের সম্পর্ক হিসেবে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখতে চায় জাপান।’

পশ্চিমা অবরোধের কারণে বিশ্বের বিভিন্ন দেশের আর্থিক প্রতিষ্ঠানে ইরানের ১০ বিলিয়ন ডলার আটকা পড়ে আছে। অবরোধের প্রত্যাহারের ফলে এসব অর্থ এখন ছাড় করাতে পারবে দেশটি। জাপান অবরোধ প্রত্যাহার করায় দেশটির ব্যবসায়ীরা এখন ইরানের তেল ও গ্যাস খাতে বিনিয়োগ করতে পারবেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি