ইরানে পার্লামেন্টে গুলি, ইমাম খামেনির সমাধিতে বোমা হামলা


ইরানের পার্লামেন্ট ভবনে গুলি চালিয়েছে তিন বন্দুকধারী। প্রায় একই সময়ে দেশটির প্রয়াত নেতা ইমাম খামেনির সমাধিতেও বোমা হামলা চালানো হয়েছে। পৃথক দুটি হামলায় এক আত্মঘাতী বোমা হামলাকারীসহ কমপক্ষে তিনজন নিহত হয়েছে।
স্থানীয় সময় বুধবার চালানো এ দুটি হামলায় বহু আহত হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবিকে দেশটির একজন পার্লামেন্ট সদস্য জানান, তেহরানে পার্লামেন্ট ভবনের ভেতরে তিনজন ব্যক্তি পিস্তল ও রাইফেল নিয়ে প্রবেশ করে গুলি চালায়।
এদিকে হামলায় এক নিরাপত্তারক্ষী নিহত ও তিনজন আহত হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা আইএসএনএসহ।
সংবাদমাধ্যম আইআরআইবি আরো জানিয়েছে, দক্ষিণ তেহরানে অবস্থিত দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি বা ইমাম খামেনির সমাধিতে আত্মঘাতী বোমা হামলা চালায় এক নারী। সমাধিটি পার্লামেন্ট ভবন থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত। বোমা হামলায় একজন মালী নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।
ইমাম খামেনি ১৯৭৯ সালে ইরানের শাহ সরকারের বিরুদ্ধে বিপ্লবে নেতৃত্ব দেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













