ইরান দূতাবাসে ‘সৌদি আরবের বিমান হামলা’


ইয়েমেনের রাজধানী সানায় অবস্থিত ইরানের দূতাবাসে বিমান হামলা হয়েছে। বুধবার স্থানীয় সময় রাতে এ হামলার ঘটনা ঘটে। এতে দূতাবাসের কয়েকজন কর্মী আহত হয়েছেন। সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট ‘ইচ্ছাকৃতভাবে’ এ হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরান।
ইরানের দূতাবাসে এই হামলার ঘটনার পর সৌদি আরবের সঙ্গে দেশটির চলমান উত্তেজনা আরো বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন জাবের আনসারি গতকাল বুধবার রাতে সানায় ইরানের দূতাবাসে বিমান থেকে এই বোমা হামলাকে ‘ইচ্ছাকৃত কাজ’ এবং ‘আন্তর্জাতিক নিয়মাবলীর লঙ্ঘন’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, হামলায় আহত ও ক্ষয়ক্ষতির জন্য সৌদি আরব দায়ী।
ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, ইয়েমেনে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইরানের এই অভিযোগের তদন্ত করবে বলে জানিয়েছেন জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ আসেরি। তিনি বলেছেন, সানায় বুধবার রাতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপকারী হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়েছে।
বিস্তারিত আসছে …
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













