ইসলামাবাদে নয়াদিল্লি হাই কমিশনারকে তলব


সীমান্ত পেরিয়ে পাক নিয়ন্ত্রিত কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর অভিযানের পর ইসলামাবাদে নিযুক্ত ভারতের হাই-কমিশনার গৌতম বামবাওয়ালেকে তলব করেছে পাকিস্তান। বুধবার গভীর রাতে পাক অধিকৃত কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর হামলার দাবির জেরে পার্লামেন্টে যৌথ অধিবেশন আহ্বান করেছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
পাকিস্তানি সংবাদমাধ্যমের বরাত দিয়ে এএনআই এক প্রতিবেদনে বলছে, আগামী ৫ অক্টোবর যৌথ অধিবেশন ডেকেছেন পাক প্রধানমন্ত্রী।
ভারতীয় কর্মকর্তারা বলছেন, দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের প্রধান কার্যালয় থেকে একটি নির্দেশনা জারি করা হয়েছে। জম্মু, পাঞ্জাব, রাজস্থান এবং গুজরাট সীমান্তে বিএসএফ সদস্যদের টহল বৃদ্ধি ও রিজার্ভ সদস্য মোতায়েনের নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে, কাশ্মিরে ভারতীয় বাহিনীর হামলার জেরে পারমাণবিক অস্ত্রধারী দুই দেশের মাঝে চরম উত্তেজনা দেখা দিয়েছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সর্বদলীয় বৈঠক করেছেন।
বৈঠকের পর কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এক বিবৃতিতে পাকিস্তানের ভেতরে অভিযান পরিচালনায় করায় সেনাবাহিনীর প্রশংসা করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













