ইসলাম ছাড়া অন্য ধর্মের ছুটি নিষিদ্ধ সৌদি আরবে


ইসলামিক অনুষ্ঠান ছাড়া অন্য ধর্মের যাবতীয় অনুষ্ঠানে ছুটি নিষিদ্ধ ঘোষণা করেছে সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয়। খবর টাইমস অব ইন্ডিয়ার।
সোমবার দেশটির আন্তর্জাতিক স্কুলগুলোকে এ বিষয়ে সতর্ক করে বলা হয়, শুধুমাত্র ইসলামিক অনুষ্ঠানে স্কুলগুলোকে বাধ্যতামূলক ছুটি দিতে হবে। এর বাইরে আর কোনো ছুটি দেয়া যাবে না। ক্রিসমাস ও ইংরেজি নববর্ষেও স্কুল খোলা রাখতে হবে। এই নির্দেশ অগ্রাহ্য করলে শাস্তিস্বরূপ সেই স্কুলগুলোকে ‘নিষিদ্ধ’ করে দেয়া হবে বলে হুঁশিয়ার করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়, আন্তর্জাতিক স্কুলগুলো নিজেদের ইচ্ছে মতো ছুটি দিয়ে পরে পরীক্ষার দিন বদল করতে পারবে না। স্কুলগুলোকে অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী চলতে হবে। স্কুলে ছুটি দেয়া বা পরীক্ষা নেয়া সবকিছুই করতে হবে ক্যালেন্ডার মেনে। যেসব স্কুল তা মানবে না তাদের লাইসেন্স বাতিল করে দেয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













