ইসির পদত্যাগ দাবি বিএনপির


ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে হতাহতের দায় নিয়ে নির্বাচন কমিশন (ইসি) ও সরকারের পদত্যাগ দাবি করেছে বিএনপি।
আজ বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানান বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।
নির্বাচন কমিশন সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করলে সহিংসতা কমানো যেত উল্লেখ করে রিজভী বলেন, ‘আজকে এতগুলো প্রাণহানির জন্য নির্বাচন কমিশন দায়ী। তাদের এ আনুগত্যমূলক আচরণ, সেবাদাসমূলক আচরণের কারণেই এতগুলো জীবনহানি হলো, এতগুলো মানুষ আহত হলেন, এত মানুষের অঙ্গহানি ঘটেছে। তার পরও নির্লজ্জের মতো নির্বাচন শেষে তিনি বললেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে।’
ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে প্রথম ধাপের নির্বাচন পর্যন্ত ২২ জন নিহত হয়েছেন বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













