শুক্রবার, জুলাই ৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ইয়েমেনে মসজিদে হামলায় নিহত ২০

ইয়েমেনের রাজধানী সানার এক শিয়া মসজিদে বুধবার জোড়া আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো বহু মানুষ। স্থানীয় চিকিৎসা কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, বুধবার মাগরিবের নামাজ চলাকালে মসজিদের বাইরে একটি গাড়িবোমা হামলা চালান হয়। এর পরপরই মসজিদে প্রবেশ করে মুসল্লিদের মধ্যে নিজের দেহের সঙ্গে থাকা বোমাটিতে বিস্ফোরণ ঘটান এক আত্মঘাতী হামলাকারী।

এক টুইটার বার্তায় এই হামলার দায় স্বীকার করেছে ইরাক ও সিরিয়ায় প্রভাব বিস্তারকারী জঙ্গি গোষ্ঠ ইসলামিক স্টেট(আইএস)। সাম্প্রতিক মাসগুলোতে ইয়েমেনের শিয়াপন্থি হুতি সম্প্রদায়কে লক্ষ্য করে একাধিক আত্মঘাতী হামলা চালিয়েছিল আইএস। বুধবার যে মসজিদে জোড়া হামলার ঘটনা ঘটেছে, সেটি হুতি বিদ্রোহীরা নিয়ন্ত্রণ করে থাকে। গত ফেব্রুয়ারিতে তারা এটি দখলে নিয়েছিল।

এদিকে ওই একই দিনে ইয়েমেনের উত্তরাঞ্চলীয় এক এলাকা থেকে দুজন ত্রাণকর্মীর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ সম্পর্কে আন্তর্জাতিক ত্রাণ বিতরণ সংস্থা রেডক্রস জানিয়েছে, নিহত ব্যক্তিরা স্থানীয় ত্রাণকর্মী এবং ত্রাণবাহী গাড়িতে করে রাজধানী সানায় যাওয়ার পথে তাদের গুলি করে হত্যা করা হয়। ধারণা করা হচ্ছে, উত্তরাঞ্চলীয় আমারা প্রদেশের সাদা এলাকাটি অতিক্রম করার সময় কোনো হুতি সদস্যের গুলিতে তারা ‍নিহত হয়েছেন। হুতি বিদ্রোহীরাই ওই এলাকাটি নিয়ন্ত্রণ করে থাকে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প