সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ইয়েমেনে যুদ্ধ : আটকে পড়া বাংলাদেশিদের বাঁচার আকুতি

সৌদি আরবের সাথে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের দমনে চলমান সংঘর্ষে ইয়েমেনে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের অনেকে জীবন বাঁচানোর তাগিদে পালিয়ে বেড়াচ্ছেন। সানা থেকে সৌদি আরবের ওয়াদিয়া সীমান্তে পালিয়ে আসা বাংলাদেশি শ্রমিকরা বাঁচানোর আকুতি জানিয়েছেন।

ইয়েমেনের রাজধানী সানা থেকে গত ১৫ দিন আগে পালিয়ে সৌদি আরব সীমান্তে এসে আশ্রয় নিয়েছেন পাঁচ বাংলাদেশি শ্রমিক। তারা হলেন- মোকলেসুর রহমান, হারুন, আলাউদ্দিন, মনির ও আলম।

১৫ দিন আগে সানা থেকে পালিয়ে এলেও সৌদি আরবে প্রবেশের জন্য কোনো বৈধ পাস না থাকায় তারা দেশে ফিরতে পারছেন না। বর্তমানে সৌদি সীমান্তে এই শ্রমিকরা অনাহার-অর্ধাহারে দিন কাটাচ্ছেন। এর আগে দুই বছর ইয়েমেনে কাজ করেছেন তারা।

আলম নামে এক প্রবাসী শ্রমিকের বাড়ি কক্সবাজারের উখিয়ায়। সৌদি সীমান্ত থেকে তিনি টেলিফোনে জাগো নিউজকে বলেন, ‘খুব কষ্টে আছি ভাই। আমাদেরকে একটু বাঁচান।’

হারুন নামে অপর এক প্রবাসী বলেন, তারা গত ১৫ দিন আগে সানা থেকে পালিয়ে এসে সৌদি সীমান্তে আশ্রয় নিয়েছেন।

দেশে থাকা স্বজনদের কাছে ফিরতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জরুরি ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন তারা। সীমান্তে থাকা এক সৌদি নাগরিকের মাধ্যমে বাংলাদেশি শ্রমিকরা তাদের অবস্থার কথা জানান। আটকে পড়া প্রবাসীদের উদ্ধারে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করতে বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানিয়েছেন তারা।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি