ঈদ পেছালে ২৬ তারিখের রেলের টিকেট মিলবে কীভাবে


কর্মের টানে রাজধানীতে আসা মানুষগুলোর ঈদ উপলক্ষে নিজ বাড়ি ফেরা চাই। তবে ঈদের আগে বাড়ি ফিরতে কম ঝক্কি নেই। বিশেষ করে গণপরিবহনের টিকেট যেন সোনার হরিণ। একটা টিকেট জোগাড় করতে ঘাম ছুটে যায় সবার। ঢাকাবাসীর এ ভোগান্তি কমাতে প্রতিবছরের মতো এবারও অগ্রিম টিকেট বিক্রির সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ।
সরকারি ক্যালেন্ডার অনুযায়ী ২৬ জুন ঈদ ধরে তার আগের দিন পর্যন্ত অগ্রিম টিকেট বিক্রির সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। চাঁদ দেখা সাপেক্ষে ২৭ তারিখ ঈদ হলে ২৬ তারিখে যথারীতি ট্রেন চলবে। তবে সেদিনের টিকেট অগ্রিম পাওয়া যাবে না। তাৎক্ষণিকভাবে স্টেশন থেকেই কিনতে হবে। ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সিতাংশু চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, অগ্রিম টিকেট বিক্রির শেষ দিন আজ শুক্রবার তুলনামূলক ভিড় কম থাকলেও অনেকে দীর্ঘক্ষণ অপেক্ষা করে টিকেট পেয়েছেন। টিকেট পাওয়া নিয়ে অভিযোগও করেন অনেকে। তিস্তা এক্সপ্রেসের টিকেট বিক্রি শুরুর অল্প কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যায় বলে অভিযোগ করেন টিকেট কিনতে আসা কয়েকজন। তা ছাড়া অনলাইন বা এসএমএসে ২৫ শতাংশ টিকেট বরাদ্দ থাকলেও তা সারা দিন চেষ্টা করেও পাননি বলে জানিয়েছেন অনেকে।
স্টেশনে নিরাপত্তার বিষয়ে সন্তোষ প্রকাশ করে টিকেট কিনতে আসা এক নারী জানান, নারীদের প্রতি নিরাপত্তার সন্তোষজনক ব্যবস্থা তাঁর ভালোই লাগছে।
আরেকজন জানান, আগের দিন লাইনে দাঁড়িয়ে থেকেও টিকেট পাননি তিনি। আজ আশা করছেন পাবেন। বাবা-মায়ের সঙ্গে ঈদ করার আনন্দের কাছে এ কষ্ট কিছুই না বলে জানান তিনি।
প্রতিদিন কমলাপুর স্টেশন থেকে প্রায় ২২ থেকে ২৪ হাজার অগ্রিম টিকেট বিক্রি করা হচ্ছে। মোট টিকেটের ৭৫ শতাংশ দেওয়া হয় স্টেশনের কাউন্টার থেকে। বাকি ২৫ শতাংশ মিলবে অনলাইনে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













