রবিবার, জুন ৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘উচ্চশিক্ষায় ছেলেদের ছাড়িয়ে যাবে মেয়েরা’

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘দেশে মাধ্যমিক স্তর পর্যন্ত মেয়ে শিক্ষার্থীর সংখ্যা ছেলেদের ছাড়িয়ে গেছে। আগামী ছয় থেকে সাত বছরের মধ্যে উচ্চ শিক্ষাতেও ছেলেদের ছাড়িয়ে যাবে মেয়েরা।’

শনিবার রাজধানীর আগারগাঁওয়ের এলজিইডি ভবনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্ট (সেকায়েপ) ডাইরেক্টরের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরো বলেন, ‘মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল হিসেবে ২০১৫ সালের মধ্যে ছেলে ও মেয়ে শিক্ষার্থীর মধ্যে সমতা আনার কথা ছিল। আমরা তিন বছর আগে প্রাথমিকে তা অর্জন করেছি। এখন মেয়ে শিক্ষার্থীর সংখ্যা ছেলেদের থেকে বেশি। বর্তমানে প্রাথমিক শিক্ষায় শতকরা ৫১ ভাগ ও মাধ্যমিক পর্যায়ে ৫৩ ভাগ নারী শিক্ষার্থী রয়েছে। অর্থাৎ মাধ্যমিক পর্যন্ত নারী শিক্ষার্থী ছেলেদের চেয়ে বেশি। শিক্ষাক্ষেত্রে আমাদের যে অগ্রগতি হয়েছে তা ইউরোপের কিছু দেশ ছাড়া আর কোথাও নেই। বর্তমানে প্রাথমিকে আমাদের ৯৯ ভাগের বেশি শিশু স্কুলে যায়। ৯৬ ভাগ নিয়মিত স্কুলে আসে। আর এটা ধরে রাখাটাই আমাদের কাছে এখন বড় চ্যালেঞ্জ।’

চুক্তি স্বাক্ষরের পর শিক্ষামন্ত্রী স্থানীয় পর্যায়ের এই কর্মকর্তাদের হাতে মোটরসাইকেলের প্রতীকী চাবি, ল্যাপটপ, স্ক্যানার মেশিন তুলে দেন।

সেকায়েপের পরিচালক ড. মো. মাহামুদ-উল-হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের টিম লিডার অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে