শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন ফখরুল

উন্নত চিকিৎসার জন্য আজ রবিবার সিঙ্গাপুরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে। ছয় মাসের বেশি সময় ধরে কারাবন্দী থাকার পর গত ১৫ জুলাই জামিনে মুক্তি পান তিনি। ওইদিন সন্ধ্যা সোয়া ৭টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল তাকে মুক্তি দেয়া হয়।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং জানিয়েছে, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মির্জা ফখরুল চিকিৎসা নেবেন। এ বছরের ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

কারাবন্দী থাকা অবস্থায় তার স্বাস্থ্যের অবনতি হওয়ার কারণে গত ১৩ জুন তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে আদালত উন্নত চিকিৎসার জন্য ফখরুলের জামিন মঞ্জুর করেন। তিনি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, দাঁতের সমস্যা, আইবিএস, হার্টের সমস্যাসহ নানা জটিল রোগে ভুগছেন।

প্রসঙ্গত, ৫ জানুয়ারি নির্বাচনের এক বছর পূর্তি ঘিরে চলতি বছরের শুরুতে সরকার পতনের লক্ষ্যে কর্মসূচি ঘোষণা করে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। এ সময় রাজধানীর বিভিন্ন এলাকায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগসহ নাশকতার ঘটনা ঘটে। এর মধ্যে ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মির্জা ফখরুলকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

পরে নাশকতার অভিযোগে পল্টন ও মতিঝিল থানার সাতটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে পল্টন থানার মামলায় ছয়টি ও মতিঝিল থানার একটি মামলা।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী