উন্মুক্ত হচ্ছে বান্দরবানের স্বর্ণ মন্দির


নিষেধাজ্ঞা আরোপের নয় মাস পর পর্যটকদের ভ্রমনের জন্য উন্মুক্ত হচ্ছে বান্দরবানের স্বর্ণ মন্দির বা স্বর্ণ ধাতু মন্দির। আগামী ১৬ নভেম্বর থেকে ভ্রমনের জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছে স্বর্ণ মন্দিরের প্রতিষ্ঠাতা উ প ঞা জোত মহাথেরো।
সূত্রে জানায়, গত রবিবার রাতে বান্দরবান কেন্দ্রিয় রাজগুরু বৌদ্ধ বিহারে কঠিন চীবরদান অনুষ্ঠান শেষে এক মত বিনিময় সভায় স্বর্ণ মন্দিরের প্রতিষ্ঠাতা উ প ঞা জোত মহাথেরো (উচহ্লা ভান্তে) ১৬ নভেম্বর থেকে স্বর্ণ মন্দির নিষেধাজ্ঞা শিথিল করে পুণরায় পর্যটকদের দর্শনে উন্মুক্ত করার ঘোষণা দেন। সভায় উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর, জেলা দায়রা জজ শফিকুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় ও পৌর মেয়র ইসলাম বেবী সহ প্রমূখ।
সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পর্যটকরা মন্দির দর্শন করতে পারবেন। তবে প্রার্থনার জন্য দুপুরে ২ ঘন্টা মন্দির পরিদর্শন বন্ধ থাকবে বলে জানায় কর্তৃপক্ষ।
স্বর্ণ মন্দিরের পক্ষে বাচ মং মার্মা বিডি২৪লাইভ.কমকে জানায়, পর্যটক কর্তৃক স্বর্ণ মন্দিরের পবিত্রতা নষ্ট, পর্যটকদের হাতে মন্দিরের ভক্তদের নানা ভাবে হয়রানি ও মন্দিরের সম্পদ নষ্ট করার ঘটনায় চলতি বছরের ২০ ফেব্রুয়ারি থেকে মন্দিরে পর্যটকদের ভ্রমনে নিষেধাজ্ঞা আরো করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













