এই মুহূর্তে জাতীয় নির্বাচন আলোচনার বিষয় নয় : ইনু
জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, এই মুহূর্তে জাতীয় নির্বাচন আলোচনার বিষয় নয়। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হলো দেশকে স্থায়ীভাবে জঙ্গিমুক্ত করা।
শনিবার দুপুরে কুষ্টিয়ার পোড়াদহে ভারল স্কুল সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন শেষে `জাতীয় নির্বাচন নিয়ে হৈচৈকারীদের উদ্দেশ্য` তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যারা জঙ্গি দমনের কাজ বাদ দিয়ে জাতীয় নির্বাচনের বিষয়টি সামনে নিয়ে আসতে চাচ্ছে তারা জঙ্গি দমনের যুদ্ধটাকে ধামাচাপা দিতে চাচ্ছে।
তিনি আরো বলেন, আমরা যদি মাঠে জঙ্গিদের দমন করি তাহলে জাতিকে জঙ্গির সঙ্গী ভয়ঙ্কর নেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে বর্জন করার সিদ্ধান্ত নিতে হবে।
এ সময় কেন্ত্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়, মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জালাল উদ্দিনসহ জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













