এক ভিক্ষুকের অ্যাকাউন্টে ১৩ কোটি টাকার সন্ধান পাওয়া গেল
কুয়েতে ভিক্ষা করতে গিয়ে গ্রেফতার হয়েছেন এক ভিক্ষুক, যার ব্যাংক হিসাব অনুসন্ধান করে পাওয়া গেল প্রায় ১৩ কোটি টাকা। কুয়েতের রাজধানী কুয়েত সিটিতে একটি মসজিদের সামনে ভিক্ষারত ওই ব্যক্তিকে গ্রেফতার করে দেশটির পুলিশ। পরে তাকে রিমান্ডে নেয়া হয়।
কুয়েতি দৈনিক আল রাই এক নিরাপত্তা কর্মকর্তাকে উদ্ধৃত করে জানায়, ওই ব্যক্তি সেখানে মানুষের কাছে ভিক্ষা চাচ্ছিলেন। নামাজ পড়তে আসা লোকজনের দৃষ্টি আকর্ষণ করতে তিনি নিজেকে আশ্রয়হীন বলে দাবি করছিলেন। এ সময় টহল পুলিশ তাকে আটক করে।
কুয়েতের রাষ্ট্রীয় আইন ভঙ্গের দায়ে তাকে আল আহমাদি থানায় নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা। গত এপ্রিলেও এরকম অপরাধের সঙ্গে জড়িত ২২ ভিক্ষুককে কুয়েত থেকে তাদের নিজ দেশে পাঠিয়ে দেয়া হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













