এক সঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন এক নারী


মাত্র ২৬ মাসের অন্তঃসত্বা ছিলেন ছত্তিসগড়ের মনিতা সিং। কিন্তু হঠাত্ করেই লেবার পেইনে কাতরাতে থাকেন । সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া তাঁকে। সেখানে স্বাভাবিকভাবেই এক কন্যা সন্তানের জন্ম দেন মনিতা।
এতদূর পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু এর পরের ৩০ মিনিটে যা ঘটল তা শুনলে চক্ষু চড়কগাছ হয়ে যাবে।
প্রথম সন্তানের জন্ম দেওয়ার পর ৬ মিনিট অন্তর অন্তর আরও চার কন্যা সন্তানের জন্ম দেন মনিতা। এবং প্রত্যেকটিই নরমাল ডেলিভারি। এক সন্তানের জন্ম দিতে গিয়ে পাঁচ সন্তানের মা হন মনিতা।
দুই বছর আগে প্রথমবার মা হয়েছিলেন ভারতের ছত্তিসগড়ের এই গৃহবধূ। কিন্তু জন্মের পর পরই মারা যায় মনিতার প্রথম সন্তান। তাই দ্বিতীয় বার সন্তানের জন্মের সময় খুবই আতঙ্কে ছিলেন।
এই অদ্ভূত কাণ্ডে খুশি মনিতা সহ তার পরিবার। দম্পতির মতে, প্রথম সন্তানকে হারানোর পর ভগবান ঝুলি ভর্তি করে আশীর্বাদ দিয়েছেন তাদের।
একসঙ্গে পাঁচ সন্তানের নরমাল ডেলিভারিতে জন্ম, ভারতে এই ঘটনা প্রথম। একসঙ্গে পাঁচ জনের জন্ম হওয়ায় প্রত্যেকের ওজন হয়েছে দেড় কেজি করে। বর্তমানে বাচ্চাদের ইনটেনসিভ কেয়ারে রাখে হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













