রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘এখনও ষড়যন্ত্র থেমে নেই, চক্রান্ত চলছে’

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, সরকারের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র থেমে নেই, চক্রান্ত চলছে। সরকারের পতন ঘটাতে বিএনপি এবং জামায়াত এখনো তৎপর। প্রতিকূলতা এবং বার বার ষড়যন্ত্র মোকাবিলা করে সফলভাবে রাষ্ট্র পরিচালনা করছেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণসংবর্ধনা সফল করার লক্ষ্যে আজ শনিবার সকালে রাজধানীর মিরপুর ১০ নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে বিএনপির সমালোচনা করে হানিফ বলেন, নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হলে রাষ্ট্রপতি সাংবাধিক নিয়ম অনুযায়ী স্বচ্ছভাবে সবার সঙ্গে কথা বলে পরবর্তী কমিশন গঠন করবেন। তিনি বলেন, যারা ক্ষমতায় থাকাকালীন সময়ে আজিজ মার্কা নির্বাচন কমিশন গঠন করেছে, নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে তাদের সমালোচনা করার অধিকার নেই।

ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে বর্ধিত সভায় আরও উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ও ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি আসাদুজ্জামান খান কামাল এবং সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী