সোমবার, জুন ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এনএসজির পদ পেতে পাকিস্তান-ভারতের আর্জি, কার পাশে চীন?

আগামী ১৫ ও ১৬ অক্টোবর গোয়ায় ব্রিকস শিখর সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে যোগ দেবেন ভারত, চীন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও রাশিয়ার শীর্ষ প্রতিনিধিগণ। ওই সম্মেলনে যোগ দেবেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।

পাকিস্তানে জঙ্গি কার্যকলাপ নিয়ে ভারতসহ পুরো দুনিয়া যতই সরব হোক, বেজিং আরো একবার এ ইস্যুকে নয়াদিল্লিকে আক্রমণ করে ইসলামবাদের পাশে দাঁড়িয়েছে। চীনের বিরোধিতার ফলেই জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ প্রধান আজহার মাসুদের ওপর নিষেধাজ্ঞা জারির বিষয়ে জাতিসংঘে ভারতের প্রস্তাব কার্যকর হয়নি। এবার বেজিং আরও এক কদম এগিয়ে দাবি তুলল, সন্ত্রাস মোকাবিলার নামে ‘রাজনৈতিক ফায়দা’ তোলার চেষ্টা করলে তারা বিরোধিতা করবে। তাদের এ মন্তব্য যে নয়াদিল্লির উদ্দেশেই তাতে কূটনৈতিক মহলের কোনো সন্দেহ নেই। যদিও বেজিং একইসঙ্গে জানিয়েছে, পরমাণু সরবরাহকারী গোষ্ঠী (এনএসজি)-তে ভারতের অন্তর্ভুক্তি নিয়ে তারা আলোচনায় রাজি।

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর ভারত সফরের আগেই একদিকে যেমন এনএসজি-তে ভারতের অন্তর্ভুক্তির বিষয় নিয়ে সমর্থনের কথা, অন্যদিকে সন্ত্রাস ইস্যুতে পাকিস্তানের পাশে দাঁড়ানো কূটনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ।

সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে চীনা বিদেশমন্ত্রী লি বাওডোং বলেছেন, ৪৮ সদস্যের এনএসজি-তে নতুন সদস্য নেওয়ার ব্যাপারে আলোচনা দরকার। এ বিষয়ে ঐকমত্য গড়ে তুলতে হবে।

উল্লেখ্য, এনএসজি-তে সদস্য পদ না পাওয়ার জন্য নয়াদিল্লি দীর্ঘদিন ধরে বেজিংয়ের বিরোধিতার কথা বলেছে। নয়াদিল্লির মতো, ইসলামাবাদও এনএসজি-র সদস্য পদের ব্যাপারে আর্জি জানিয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প