এবার নির্ভুল আউট দেওয়া সম্ভব হবে!
আসছে নতুন এমন এক প্রযুক্তি যেটি দ্বারা নির্ভুল আউট দেওয়া সম্ভব হবে। এ তথ্য দিয়েছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক এবং আইসিসি’র ক্রিকেট কমিটির চেয়ারম্যান অনিল কুম্বলে।
কুম্বলে আরও বলেন, ‘ডিআরএস সিস্টেমের ক্ষেত্রে বলের গতিপথ সঠিকভাবে বুঝতে এক নতুন যন্ত্রের উপর কাজ চলছে এমআইটিতে। এর ফলে নির্ভুল আউট দিতে সাহায্য করবে আম্পায়ারদের।’
জানা যায়, আউটের সিদ্ধান্ত পুনর্বিবেচনার পদ্ধতি (ডিসিশন রিভিউ সিস্টেম) নিয়ে বিতর্ক দেখা দেওয়া ক্রিকেটে আজ নতুন নয়। ডিআরএসকে আরও নিখুঁত করতে কিছুদিন পূর্বে যোগ হয় রিয়েল টাইম স্নিকোমিটার প্রযুক্তি। তারসঙ্গে হট স্পট সিস্টেমও। তারপরও আউট নিয়ে বিতর্ক কমেনি। যে কারণে নতুন প্রযুক্তির পথে এগুতে হচ্ছে আইসিসিকে। এসব ব্যবস্থা চালু হলে আউট নিয়ে বিতর্ক থাকবে না বলেই মনে হচ্ছে। বাকিটা সময়ই বলে দেবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন


শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন


চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন













