এবার পাকিস্তানের সুফি মাজারে বোমা হামলা, নিহত ৩০


পাকিস্তানে একটি সুফি মাজারে বোমা হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ৭০ জন।
শনিবার বেলুচিস্তানের খুজদার জেলায় শাহ নুরানি মাজারে এ হামলার ঘটনা ঘটে।
তহশিলদার জাভেদ ইকবাল বলেন, হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আর ৭০ জন।
জানা গেছে, সুফি সংস্কৃতি ‘ধামাল’ চলার সময় মাজার প্রাঙ্গনে এ হামলার ঘটনা ঘটে।
নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। তবে প্রত্যন্ত এলাকা হওয়ায় এবং কাছাকাছি হাসপাতাল না থাকায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













