এবার বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন মিলবে স্কুলে


কন্যাশ্রীর পর এ বার স্কুলে মেয়েদের নিখরচায় স্যানিটারি ন্যাপকিন দিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার৷দফতর সূত্রে খবর, সব ঠিক থাকলে মাস খানেকের মধ্যেই স্কুল -শিক্ষা দফতরের সঙ্গে সহযোগিতায় রাজ্যে শুরু হবে পাইলট প্রজেক্ট৷
কম বয়সে বিয়ে এবং স্কুলে ড্রপ আউট আটকাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম সরকার কন্যাশ্রী চালু করেছিল রাজ্য সরকার৷ এবার পিরিয়ড চলাকালীন ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষিত করতে, বিনামূল্যের ন্যাপকিন বিতরণ করবে স্বাস্থ্য দফতর৷তারা মনে করছে স্যানিটারি ন্যাপকিন দেওয়া হলে ক্লাসে অনুপস্থিতিও কমবে৷
এই পরিস্থিতি সামলাতেই মেনস্ট্রূয়াল স্কিমের প্রচল করে কেন্দ্র৷ ‘ফ্রি ডেজ ’ নামে ছ ’টি ন্যাপকিন গ্রামের মেয়েদের মধ্যে বিতরণ শুরু করেন তাঁরা৷ ছ ’টি প্যাডের জন্য ছ ’টাকার ন্যূনতম দাম ধার্যও করা হয়৷ কেন্দ্রের সেই স্কিমকে সামনে রেখেই রাজ্য সরকারও স্কুল পড়ুয়া মেয়েদের মধ্যে স্যানিটারি প্যাড বিতরণের সিদ্ধান্ত নিয়েছে৷ স্বাস্থ্য দন্তর সূত্রে খবর , প্যাডের কোয়ালিটি যাচাইয়ের প্রক্রিয়া শেষের মুখে৷ সব ঠিক থাকলে মাস খানেকের মধ্যেই স্কুল -শিক্ষা দন্তরের সহযোগিতায় পিছিয়ে পড়া কোনও জেলায় বিনামূল্যে প্যাড বিতরণ শুরু করবে স্বাস্থ্য দফতর৷ স্বাস্থ্য দন্তরের রিপ্রোডাক্টিভ চাইল্ড হেলথ বিভাগের এক কর্তার কথায় , ‘সব ঠিক চললে পরে সমস্ত স্কুলেই রজঃস্বলা মেয়েদের মধ্যে প্যাড বিতরণ করা হবে (ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত স্কুলছাত্রীরর সংখ্যাটা প্রায় ৩৫ লক্ষ)৷ সম্ভব হলে , কেন্দ্র সরকারের স্কিম মতো আশাকর্মীদের ব্যবহার করে গ্রামেও মেয়েদের কাছে ন্যাপকিন পৌঁছে দেওয়া হবে৷
গত বছরই বিহারে নীতীশ কুমারের সরকার ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত মেয়েদের বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন দেওয়ার প্রকল্প শুরু করছে৷ এবার এরাজ্যেও তা শুরু হতে চলেছে৷তবে স্ত্রী রোগ বিশেষজ্ঞরা মনে করছেন, ছাত্রীদের স্যানিটারি ন্যাপকিন দেওয়ার সঙ্গে মাসিক নিয়ে সচেতনতাও বাড়ানো প্রযোজন সরকারের৷
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













