এবার সমর্থককে ছুঁড়ে ফেলতে বললেন ট্রাম্প


মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প এবার সমাবেশ থেকে এক সমর্থককে ছুঁড়ে ফেলতে বললেন। ট্রাম্প বক্তব্য দেওয়ার সময় এই সমর্থক ‘বিরক্তিকর’ বলে ওঠেন। বক্তব্যের মধ্যেই ট্রাম্প নিরাপত্তাকর্মীদের নির্দেশ দেন, ওকে সমাবেশ থেকে ছুঁড়ে ফেল।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।
এর আগে এক মুসলিম নারীকে সমাবেশ থেকে বের করে দেন ট্রাম্প। সেই রেশ কাটতে না কাটতেই তিনি আবার এক সমর্থককে সমাবেশ থেকে বের করে দিয়ে আলোচনায় এলেন।
নিউ হ্যাম্পশায়ারের উইন্ডহ্যামে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ওই সমর্থক মাত্র তিনটি শব্দ উচ্চারণ করেন, দিস ইজ বোরিং (এটি বিরক্তিকর)। এই তিন শব্দ উচ্চারণে লোকটি যত সময় লেগেছে, তারও কম সময়ে ট্রাম্প চেচিয়ে উঠে বলেন, ওকে সমাবেশ থেকে ছুঁড়ে ফেল।
ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী স্লোগান ছিল লোকটি কাছে। তার দাবি, তিনি ডোনাল্ড ট্রাম্পকে ভালোবাসেন এবং তার সমর্থক। কিন্তু লোকটিকে সমাবেশ থেকে শেষ পর্যন্ত বের করে দেওয়া হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













