বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ওলামা লীগ সভাপতির বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ

আওয়ামী ওলামা লীগের একাংশের সভাপতি ইলিয়াস বিন হেলালীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে ট্রাইব্যুনাল। এ সংস্থার সমন্বয়ক আব্দুল হান্নান খান বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার শরীয়তপুরের দুই জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত প্রতিবেদন প্রকাশ করার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আব্দুল হান্নান খান বলেন, ইলিয়াস বিন হেলালীর বিরুদ্ধে যদি কেউ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে থাকে তাহলে তা যাচাই করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, তদন্ত সংস্থায় বিভিন্ন সময় অপরাধীদের বিরুদ্ধে অভিযোগ আসে। কখনো জেলা জজকোর্ট বা কোন ব্যক্তি অভিযোগ দিয়ে থাকে। তার ভিত্তিতে আমরা তদন্ত শুরু করার জন্য মামলার (আইও) তদন্ত কর্মকর্তা নিয়োগ দেই তদন্ত করার জন্য।

তবে আওয়ামী লীগের অঙ্গ-সংগঠন ওলামা লীগ নেতা ইলিয়াস বিন হেলালীর বিরুদ্ধে অভিযোগ থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় উপস্থিত ছিলেন, তদন্ত কর্মকর্তা সানাউল হক।

একই সংগঠনের অপর অংশের সভাপতি আখতার হোসাইন বুখারী ইলিয়াস বিন হেলালীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ করে আসছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী