ওয়াশিংটনে আরোহীসহ বিমান নিখোঁজ
ওয়াশিংটনে তিন আরোহী নিয়ে একটি বিমান নিখোঁজ হয়েছে। শনিবার বিমানটি ওয়াশিংটনের পার্শ্ববর্তী মন্টানা থেকে তিন আরোহী নিয়ে রওনা দেয়। এর পর ব্যক্তিগত বিচ ৩৫ বিমানটি শনিবার স্থানীয় সময় বিকেল ৪টায় নিখোঁজ হয়।
সোমবার ওয়াশিংটন রাজ্যের উদ্ধারকর্মীরা বিমান নিখোঁজ প্রসঙ্গে তথ্য প্রকাশ করে বলেন, তারা গত দু’দিন যাবত তল্লাশী অব্যাহত রেখেছেন। ওয়াশিংটন স্টেট ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন জানায়, বিমানটির যাত্রীরা হলেন- লিল্যান্ড বোম্যান (৬২), তার স্ত্রী শ্যারন বোম্যান (৬৩) ও তাদের সৎ নাতনী অটাম ভিয়েচ (১৬)।
সংস্থাটি জানায়, বিমানটি গন্তব্যে না পৌঁছালে আরোহীদের পরিবারের সদস্যরা কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। বেলা সাড়ে এগারটার দিকে বিমানের এক আরোহীর সর্বশেষ সেল ফোন সংকেত পাওয়া যায়। রোববার ব্যাপক তল্লাশী চালিয়ে বিমানটির সন্ধান পাওয়া যায়নি। সোমবার আবার উদ্ধার অভিযান শুরু করেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













