কথার খেলাপ! অন্তঃসত্ত্বাকে জ্যান্ত পুড়িয়ে মারল ভাশুর


২৩ বছরের অন্তঃসত্ত্বাকে পুড়িয়ে মারার ন্যক্কারজনক ঘটনা ঘটল পাকিস্তানে। তরুণীকে পুড়িয়ে মারল তাঁর প্রাক্তন বাগদত্তা। তরুণীর দোষ, বাড়ির চাপে সে বিয়ে করেছিল ওই ব্যক্তির ছোট ভাইকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিদরা নামক ওই তরুণীর প্রথমে বাগদান হয়েছিল বড় ভাই ওয়ারিশ আলির সঙ্গে। গত বছর বাগদানের পর ওয়ারিশকে কাজের সূত্রে চলে যেতে হয় সৌদি আরবে। এর পরেই তরুণীর বাড়ির লোকজন ওয়ারিশের ভাই ওয়াকাসের সঙ্গে বিয়ে দিয়ে দেয় সিদরার। ওয়ারিশ দেশে ফিরে ঘটনাটা জানতে পারে। পুলিশ জানিয়েছে, নিজের ভাইয়ের সঙ্গে বাগদত্তার বিয়ের ঘটনা জানার পরেই সে খেপে যায়৷ আর তারই প্রতিহিংসা নেয় অন্তঃসত্ত্বা সিদরাকে জীবন্ত জ্বালিয়ে।
শনিবার শ্বশুরবাড়িতে সিদরা নিজের ঘরে ঘুমাচ্ছিলেন। পরিবারের অন্য সদস্যরা কেউ তখন বাড়িতে ছিলেন না। সেই সুযোগে ওয়ারিশ পেট্রোল এনে সিদরার গায়ে এবং ঘরের চার দিকে ঢেলে দেয়। এর পরে ঘরে আগুন লাগিয়ে দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে পালায়৷ প্রতিবেশীরা আগুন আর ধোঁয়া দেখে দমকলে খবর দেন। দমকলকর্মীরা সেই আগুন নিভিয়ে উদ্ধার করার আগেই তরুণীর মৃত্যু ঘটে৷ সিদরার পরিবারই পুলিশকে জানায় যে, সে অন্তঃসত্ত্বা ছিল। ওয়ারিশ এখনও ফেরার। সিদরার পরিবারের অভিযোগের ভিত্তিতে ওয়ারিশের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ওয়ারিশের পরিবারের কয়েকজনকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













