কনের অভাব মেটাতে বউ ভাগাভাগির পরামর্শ
চীনে নারী-পুরুষের সংখ্যার ভারসাম্যহীনতায় সামাজিক সঙ্কট দিন দিন প্রকট হচ্ছে। বর্তমানে চীনে প্রতি ১০০ মেয়ে শিশুর পরিবর্তে ১১৭টি ছেলে শিশু জন্ম নেয়। এছাড়া, গ্রাম থেকে বহু মেয়ে কাজের জন্য শহরে পাড়ি জমাচ্ছে। ফলে বিশেষ করে গ্রামাঞ্চলে বিয়ের জন্য কনে পাওয়া দুষ্কর হয়ে পড়ছে।
এই সমস্যা উত্তরণে অভিনব এক সমাধান দিয়েছেন চীনের ঝিজাং বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক শি ঝাওশি। দরিদ্র পুরুষদের স্ত্রী ভাগাভাগি করার পরামর্শ দিয়েছেন তিনি।
প্রফেসর শি তার একটি লেখায় বলছেন, ২০২০ সালের মধ্যে চীনে কনের অভাবে অবিবাহিত পুরুষের সংখ্যা দাঁড়াবে তিন থেকে চার কোটি। ফলে মেয়েদের দাম ক্রমাগত বাড়তে থাকবে।
“ধনী পুরুষরা পয়সা দিয়ে বউ পেয়ে যাবে, কিন্তু গরীবরা কি করবে? তারা কয়েকজন মিলে একটি মেয়েকে বউ হিসাবে গ্রহণ করতে পারে।”
প্রফেসর শি বলেন, প্রত্যন্ত অনেক দরিদ্র এলাকায় এরকম ঘটনা এখনই ঘটছে। কয় ভাই মিলে একটি মেয়েকে তাদের বউ হিসাবে গ্রহণ করছে। “তারা সুখেই বসবাস করছে।”
তার এই অভিনব সমাধানে চীনে, বিশেষ করে অনলাইনে, তীব্র বিতর্ক সৃষ্টি করেছে।
চীনের একটি নারী অধিকার নেটওয়ার্কের মুখপাত্র জিং শিওং বলছেন, প্রফেসর শি নারীদের পুরুষের যৌন ক্ষুধা মেটানো এবং বাচ্চা পয়দা করার পুতুল হিসাবে বিবেচনা করছেন।
-বিবিসি
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













