শনিবার, জুলাই ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কফি গুঁড়োর যে ৫টি ব্যবহার জানেন না আপনি

কফি কী কাজে ব্যবহার করি আমরা? কফি তৈরিতে, নিদেনপক্ষে বেকিং করতে? আজ জেনে নিন ঘরদোরের টুকিটাকিতে কফি গুঁড়োর ৫টি ব্যতিক্রমী ব্যবহার। রূপচর্চা থেকে শুরু করে ঘর পরিষ্কার রাখা পর্যন্ত সব জায়গাতেই আপনার কাজে আসবে এই ছোট্ট উপকরণটি।

১) ব্যবহার করুন টবের সার হিসেবে

গাছের গোঁড়া থেকে একটু দূরে টবের চারধারে ছড়িয়ে দিন কফির গুঁড়ো এবং মাটির সাথে মিশিয়ে দিন ভালো করে। এতে টবে অতিরিক্ত পানি জমে যাওয়া রোধ হবে। সার হিসেবেও ভালো এগুলো।

২) ফ্রিজ থেকে দূর করুন আঁশটে গন্ধ

যতই পরিষ্কার করা হোক না কেন ফ্রিজে মাঝে মাঝে অস্বস্তিকর এক ধরণের দুর্গন্ধ হয়। ছোট একটি বাটিতে করে ফ্রিজের এক কোনে রেখে দিন কিছুটা কফি গুঁড়ো। ফ্রিজের ভেতরের আঁশটে দুর্গন্ধ দূর হয়ে যাবে কয়েক ঘন্টার মাঝেই।

৩)পিঁপড়া দূর করুন

ঘরের ভেতরে পিঁপড়ার আনাগোনা বন্ধ করতে এদের চলাফেরার রাস্তার ওপর ছড়িয়ে দিন কফির গুঁড়ো। এতে পিঁপড়া আর সেই এলাকা মাড়াবে না। তবে আপনার বাড়ির ভেতরেই যদি পিঁপড়ার বাসা থাকে তাহলে এই পদ্ধতি কাজ নাও করতে পারে।

৪) পরিষ্কার করুন বাসনপত্র

হাঁড়ি এবং কড়াইতে খাবার পুড়ে তলায় লেগে গেলে কাজে আসবে কফি গুঁড়ো। সহজে এসব পোড়া খাবার উঠতে না চাইলে আগে কফির গুঁড়ো সেই অংশে ভালো করে ঘষে দিন। এরপর ডিশ ওয়াশিং সাবান স্ক্রাবারে নিয়ে ভালো করে ঘষে তুলে ফেলুন।

৫) মসৃণ করে তুলুন আপনার ত্বক

একদম মিহি কফি গুঁড়ো অলিভ অয়েলের সাথে মিশিয়ে তৈরি করুন একটি প্যাক। এটি এক্সফলিয়েটর হিসেবে ব্যবহার করলে ত্বকের রুক্ষভাব দূর হয়ে আসবে রেশমি মসৃণতা।

এই সংক্রান্ত আরো সংবাদ

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

মানবদেহে আদার অনেক উপকার

আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন

হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?

বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন

  • ধনিয়া পাতার উপকারি গুণ
  • ওজন কমাতে যা খাওয়া যেতে পারে
  • প্রতিদিনের খাদ্যতালিকায় রসুন
  • আমলকি কখনো স্বাস্থ্যের জন্য ‘বিপজ্জনক’ হয়ে ওঠে
  • বাসি দই ও পান্তা ভাতের আশ্চর্যজনক উপকারিতা
  • স্বাদে ও পুষ্টিগুণে ভরপুর সবজি হলো লাউ
  • মৌসুমের সব রেকর্ড ভেঙে তাপমাত্রার পারদ উঠল ৪৩ ডিগ্রিতে
  • যেসব অঞ্চলে টানা ৩ দিন ঝড়বৃষ্টি
  • ২৪ ঘণ্টা না যেতেই ফের কমলো স্বর্ণের দাম
  • গরমে চুলের যত্ন নেবেন কীভাবে?
  • একলাফে সোনার দাম ভ‌রিতে কমলো ৩১৩৮ টাকা
  • কত দিন পর পর টুথব্রাশ বদলাবেন?