কবর দেওয়ার সময় কাঁদতে শুরু করে মৃত শিশু
ঘটানিটে ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের শিবপুরী জেলায়। রবিবার কল্পনা নামের এক যুবতী জন্ম দেয় নতুন প্রাণের। কল্পনার শিশুকে পাঠানো হয় আইসিইউ-তে। ক্রমশই শরীর খারাপ হয়ে যাচ্ছিল শিশুটির।
এরপর ডাক্তররা বিশেষ নজর দিতে থাকে সেই শিশুটির। উত্কণ্ঠায় তখন আইসিইউয়ের বাইরে রাত জাগছে তার বাবা। অবশেষে আজ, সোমবার ডাক্তাররা জানান শিশুটি মারা গিয়েছে। খবর জি নিউজের।
এর পর যে ঘটনাটি ঘটলো , সবার চোখে তখন জল। মাত্র একদিনের শিশুকে তখন কবর দেওয়া হচ্ছে।সেই সময় সদ্যোজাত চেঁচিয়ে উঠে কাঁদতে শুরু করে। তত্ক্ষণাত্ সেই সদ্যোজাতকে নিয়ে হাসপাতালে আসে তার পরিবার।
এই হাসপাতালের এক ডাক্তারই শিশুটিকে মৃত বলে ঘোষণা করেছিল। ঘটনার পর ক্ষোভে ফেটে পড়ে শিশুটির পরিবার। গাফলতির জেরেই এই ঘটনা বলে পরিবার জানিয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













