কলেজছাত্রীকে নিয়ে হোটেলে রাত্রিযাপন করে নতুন বছর উদযাপন, অতঃপর…
সিলেটে থার্টি ফাস্ট নাইটে কলেজ ছাত্রীকে নিয়ে রাত্রীযাপনকালে পুলিশের হাতে ধরা পড়লো প্রেমিক জুটি। গতকাল বৃহস্পতিবার ভোররাতে আম্বরখানা ‘হোটেল প্রবাসী’ থেকে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত প্রেমিক জুটি হচ্ছে- নরসিংদী জেলার রায়পুরা থানার গাজীপুরা গ্রামের রুস্তম আলীর পুত্র বর্তমানে নগরীর সাপ্লাই রোডের পিডিবি কোয়াটারের বাসিন্দা আরিফুল ইসলাম রাসেল (২৪) ও চাঁদপুর জেলার ফরিদাবাদ থানার গুলিমা গ্রামের আব্দুর রহিমের কন্যা বর্তমানে নগরীর কাজিটুলা মক্তব গলির ২০ নং বাসার বাসিন্দা এইচএসসি ১ম বর্ষের ছাত্রী (১৮)। গতকাল দুপুরে পুলিশ গ্রেফতারকৃতদের ৭৭ ধারায় আদালতে সোপর্দ করেছে।
পুলিশ জানায়, গত বুধবার রাত সোয়া ২ টার দিকে বখাটে আরিফুল ইসলাম রাসেল ওই কলেজ ছাত্রীকে নিয়ে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে আম্বরখানা হোটেল প্রবাসীর ১০৭ নং রুম ভাড়া নেয়। গোপনে এমন সংবাদ পেয়ে আম্বরখানা পুলিশ ফাঁড়ির এক দল পুলিশ সেখানে অভিযান চালিয়ে হাতে-নাতে অসামাজিক কার্যকলাপে থাকায় তাদেরকে গ্রেফতার করে। এ ঘটনায় আম্বরখানা পুলিশ ফাঁড়ির এএসআই বোরহান উদ্দিন বাদি হয়ে তাদের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অপরাধ এনে এসএমপির বিমানবন্দর থানায় একটি নন এফআইআর মামলা দায়ের করেন। নং ১ (০১-০১-১৪)।
গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টার দিকে আদালতের হাজতে থাকা প্রেমিক জুটি জানায়, ৩ বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলে আসছিল। গত বুধবার রাত দেড় টার দিকে রোজভিউ হোটেলে থার্টি ফাস্ট নাইট দেখে তারা বাসায় ফেরা পথে আম্বরখানা হোটেল প্রবাসীতে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ১০৭ নং রুম ভাড়া নেয়। সেখান থেকে পুলিশ তাদেরকে গ্রেফতার করে আদালতে পাঠায়।
এই সংক্রান্ত আরো সংবাদ


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীনবিস্তারিত পড়ুন













