কাউন্সিলে যোগ দিয়েছেন খালেদা
দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিলে যোগ দিতে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিউটে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে তিনি সম্মেলনস্থলে পৌঁছান। গেটে তাকে স্বাগত জানান দলীয় নেতাকর্মীরা। এসময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো কাউন্সিলস্থল।
এর আগে কাউন্সিলে যোগ দিতে সকাল নয়টা ৫৫ মিনিটে গুলশান ২ নম্বরে অবস্থিত বাসভবন ফিরোজা ত্যাগ করেন বিএনপি চেয়ারপারসন।
খালেদা জিয়াকে আনার সময় গাড়ির বহরের প্রতিটি গাড়িতে সিএসফ লেখা স্টিকার লাগানো হয়েছে। বহরে সিএসএফের সদস্যদের পাশাপাশি পুলিশের একটি ভ্যান এবং একটি অ্যাম্বুলেন্সও ছিল।
এদিকে কাউন্সিলস্থলে জড়ো হয়েছেন সারা দেশ থেকে আসা দলের নেতাকর্মীরা। ভোর থেকেই আসতে শুরু করেন তারা। আমন্ত্রিতরা মঞ্চের সামনে নিজ নিজ সংরক্ষিত আসনে বসছেন।
সকাল ১০টা ৫০ মিনিটে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিএনপির ষষ্ঠ কাউন্সিল শুরু হয়। দীর্ঘ ছয় বছর পর এই কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













