কানের ৭৭তম আসরের পর্দা উঠছে আজ


শোবিজ বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্র কান উৎসব ২০২৪-এর ৭৭তম আসরের পর্দা উঠছে মঙ্গলবার (১৪ মে)।
ফ্রান্সের পালে দ্য ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে জমকালো আয়োজনে বসবে এই আসর। বিশ্বের বড় বড় চলচ্চিত্র তারকারা এ উপলক্ষে কান শহরে জড়ো হচ্ছেন।
প্রতি বছরই এ অনুষ্ঠানে বেশ কিছু বাছাই করা সিনেমা দেখানো হয়। এবারের তালিকায় রয়েছে কিছু ভারতীয় সিনেমাও। তালিকায় রয়েছে পায়েল কাপাডিয়ার ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ ও শ্যাম বেনেগালের ‘মন্থন’। এছাড়াও এই তালিকায় রয়েছে আরও বেশ কয়েকটি সিনেমা।
সিনেমাগুলোর মধ্যে : ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ সিনেমার কথা। মুম্বাইয়ের একজন নার্সের জীবনযাপন তুলে ধরা হয়েছে এই এখানে।
১৬ মিনিটের এই ছোটগল্পে ‘সানফ্লাওয়ার্স ওয়্যার দ্য ফার্স্ট ওয়ানস টু নো’ সিনেমাটি এক বয়স্ক নারীর জীবনের কথা কান-এ দেখানোর জন্য মনোনীত হয়েছে।
ব্রিটিশ-ইন্ডিয়ান সিনেমা ‘সন্তোষ’ এবার দেখানো হবে কান উৎসবে। এই সিনেমায় এমন একটা মেয়ের গল্প দেখানো হয়েছে, যে তার মৃত স্বামীর জায়গায় পুলিশের চাকরি পেয়েছে আর চাকরি করছে।
আর এই কাজের সূত্রেই একটি অল্পবয়সী মেয়ের ধর্ষণ ও খুনের তদন্তে জড়িয়ে পড়ে সে। সন্তোষ-এর জীবনকে নিয়েই এগিয়েছে সিনেমার গল্প।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













