কারাগারে পাঠানোর নির্দেশ মহেশখালীর চার রাজাকারকে
তারিখ: ২৪/০৫/২০১৫
মানবতাবিরোধী অপরাধের দায়ে কক্সবাজারের মহেশখালী উপজেলা থেকে গ্রেপ্তার চার ব্যক্তিকে কারগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রবিবার ওই চারজনকে আদালতে হাজির করা হলে প্রাথমিক শুনানি শেষে ট্রাইব্যুনাল চেয়ারম্যান ওবায়দুর হাসান এ নির্দেশ দেন।
অভিযুক্তরা হলেন মহেশখালী পৌরসভার গোরকঘাটা গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মৌলভী ওসমান গণি (৬৫), পৌরসভার মুহুরীরডেইল গ্রামের জিন্নাত আলী (৬৮), উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের নলবিলা গ্রামের মৃত আলী মিয়ার ছেলে মৌলভী নুরুল ইসলাম (৭০) ও পৌরসভার পুঁটিবিলা গ্রামের মৃত নজির আহমদ ওরফে নমিউদ্দিনের ছেলে বাদশা মিয়া (৬৭)।
এর আগে গত বৃহস্পতিবার মহেশখালী উপজেলার ১৬ জন রাজাকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এদিন পরোয়ানা জারির কয়েক ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে অন্যজনকে গ্রেপ্তার করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













