কাশ্মিরে জঙ্গি ঘাঁটি ধ্বংসে ৬ মাস সময় চেয়েছে ভারত


পাক নিয়ন্ত্রিত কাশ্মিরে জঙ্গি ঘাঁটি ধ্বংসে ৬ মাস সময় চেয়েছে ভারতীয় সেনাবাহিনী। তারা বলছে, তাদের ছয় মাস সময় দেয়া হলেই তারা জঙ্গি ঘাঁটি থেকে জঙ্গিদের একেবারে নিশ্চিহ্ন করে দেবে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
শীর্ষ সেনা কর্মকর্তারা ইটিকে দেয়া এক সাক্ষাতকারে বলেছেন, ভারত তাদের সার্জিকাল স্ট্রাইক জনগণের সামনে প্রকাশ করেছে। বিশ্ব এই অভিযান সম্পর্কে জানতে পেরেছে। গত সপ্তাতে নিয়ন্ত্রণ রেখায় সার্জিকাল স্ট্রাইক চালায় ভারতীয় সেনাবাহিনী। তবে সেনাবাহিনীর তরফ থেকে সরকারকে বলা হয়েছে, এ ধরনের অভিযানে জঙ্গিদের শক্তিকে পুরোপুরি ধ্বংস করা সম্ভব নয়। এ জন্য মধ্যমপন্থী কিছু পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন।
সেনাবাহিনীর উর্ধ্বতনদের মতে, কাশ্মিরে নিজেদের প্রতিবিম্ব তৈরির জন্য সব ধরনের প্রস্তুতি নিতে হবে সরকারকে। সীমান্তের বারামুলায় সেনা ঘাঁটিতে রোববার জঙ্গি হামলা চালানো হয়। এ ধরনের হামলা যে কোনো সময় অন্যত্রও চালানো হতে পারে বলে সেনাবাহির তরফ থেকে সতর্ক করা হয়েছে। এ ধরনের হামলা প্রতিহত করতে পূর্ব পরিকল্পনা এবং নির্ধারিত অভিযান প্রয়োজন বলে মনে করছেন উর্ধ্বতন কর্মকর্তারা।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













